প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বরিশালের ১৫০ ইমাম-মুয়াজ্জিন

আপডেট : ১৯ মে ২০২০, ০৯:৩১ পিএম

বরিশালের ১৫০ ইমাম-মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবং ৩০ প্রতিবন্ধী শিশুর পরিবারে শিশু খাদ্য পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে নগরীর বিভিন্ন মসজিদের ১৫০ ইমাম-মুয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, চাল, ডাল এবং তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সমময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলাম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে বরিশালের ৩০ প্রতিবন্ধী শিশুর পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শিশু খাদ্য পৌঁছে দিয়েছেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা। এ সময় জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ এবং প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মুন্নুজা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে করোনা যুদ্ধে লিপ্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এর মধ্যে ছিল ব্যবহারের জন্য ১২০টি পিপিই, ২০০ সিলড, ১৭০পিস চশমা এবং ১০০পিস এন-৯৫ মাস্ক।

বেলা ১১টায় নগরীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে আনুষ্ঠানিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের হাতে এসব সুরক্ষা সামগ্রী দুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত