চট্টগ্রামে শ্বাসকষ্টে ভুগে মারা যাওয়া জেলা পুলিশের এক সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
মৃত মো. মোখলেছুর রহমান (৫৭) চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল। তিনি চট্টগ্রাম জেলা আদালতে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক বৃহস্পতিবার এ তথ্য জানান।
এর আগে গত মঙ্গলবার ভোরে পুলিশ সদস্য মো. মোখলেছুর মারা যান। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে।
জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মোছলেছুর শ্বাসকষ্ট ও উচ্চ রক্ত চাপে ভুগছিলেন। তার শারীরিক পরিস্থিতি অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গত মঙ্গলবার তার মৃত্যু হয়। এরপর তার নমুনা সংগ্রহ করা হলে বুধবার রাতে রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুলিশের উপস্থিতিতেই গ্রামের বাড়িতে হয়েছে কনস্টেবল মোখলেছুর রহমানের লাশ দাফন করা হয়েছে।
