করোনায় মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক কর্মী

আপডেট : ২২ মে ২০২০, ১০:৫০ এএম

করোনাভাইরাসের কাছে হেরে গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্বপালন করা সাবেক পরিচারক উইলসন রুজভেল্ট জেরমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউসের পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন তিনি। পরে কাজ করেছেন দারোয়ান হিসিবেও।

এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জেরমানকে পরিচারক পদে পদোন্নতি দেন।

এর কয়েকদশক পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন। মিশেলের আত্মজীবনী বই ‘বিকামিং’-এ জেরমানের একটি ছবিও রয়েছে।

জেরমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিশেল। জানিয়েছেন, তার মতো একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে তাদের পরিবার ভাগ্যবান।

“আমাদেরসহ হোয়াইট হাউসে ফার্স্ট ফ্যামিলিগুলোকে দশকের পর দশক অসাধারণ সেবা ও যত্ন দিয়ে সহযোগিতা করেছেন তিনি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত