দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৭২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ২২ মে ২০২০, ১২:২৩ পিএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বন্ধ হয়ে যাওয়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি ঘাট সংশ্লিষ্ট একাধিক বিআইডব্লিউটিসির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) মঙ্গলবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ।

তারা বলেন, গত কয়েক দিন ধরে ঢাকা থেকে ঈদে ঘরমুখো মানুষের প্রচুর ভিড় ছিল, গাদাগাদি করেই তারা নদী পার হচ্ছিল। ঘাট এলাকায় সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। কিন্তু করোনা সংক্রমণ রোধের কারণে এই নৌরুটে দিনে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা থেকে তা শিথিল করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, রাত থেকে এই নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত