ব্যক্তিগত উদ্যোগে ২ শতাধিক পরিবাকে ঈদ উপহার

আপডেট : ২২ মে ২০২০, ০৮:১৬ পিএম

চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট দূর করতে ব্যক্তি উদ্যোগে দুই শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন আইজীবী তৌহিদ রহমান তিতাস। শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার কবিরাজপাড়া জামে মসজিদ মাঠে সামাজিদ দূরত্ব বজায় রেখে তিনি ঈদ উপহার বিতরণ করেন। 

তার দেওয়া ঈদ উপহারে ছিল লাচ্ছা সেমাই, চিনি ও গুড়া দুধ।

আইনজীবী তৌহিদ রহমান তিতাস বলেন, ঈদ মানে আনন্দ। তবে কেরানাভাইরাসের প্রভাবে এবারের ঈদ হচ্ছে অন্যরকম পরিবেশে। তাই আমি ও আমার পরিবার সাধ্যমতো দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে ঈদ উপহার নিয়ে যাতে করে ঈদের দিন হলেও তারা মিষ্টিমুখ করতে পারে। 

তিনি আরো বলেন, এ নিয়ে দু'দফায় আমি ও আমার পরিবার মিলে সমাজের দরিদ্রের পাশাপাশি মধ্যবত্তি পরবিারগুলোকে খাদ্য সহায়ত দিয়ে আসছি। কিছু ক্ষেত্রে আমরা নগদ র্অথ সহায়তাও দিয়েছি।

ত্রাণ নতিে আসা রোকসানা বেগম বলেন, ‘এর আগে উকিল সাব হামাক চাউল, ডাইল, তেল, নুন দিছে। আইজ দেইল সেমাই লাচ্ছা। আল্লাহ উমার ভাল করুক’। 

রিকশাচালক আকবর বলেন, আইজ দুই মাস ভাড়া নাই, দিনে ৫০ টাকা ইনকাম করি তাতে কী আর সংসার চলে?

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত