কলাপাড়ায় প্রায় পাঁচ হাজার পরিবার আগামীকাল রবিবার ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া দরবার শরীফের অনুসারীরা এবারও দেশের অন্য স্থানের একদিন আগেই ঈদ উদযাপন করবেন।
নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় তাদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়।
নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন।
সূত্র: ফোকাস বাংলা।
