ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় ঈদ উপলক্ষে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
সাম্প্রতিক ঝড় আম্পান ও করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষদের বাছাই করে উল্লেখিত তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের প্রায় দুই হাজার পাঁচ শ পরিবারের দেয়া হয় এসব সামগ্রী।
‘অন্ন যাবেনা বৃথা’ এই স্লোগান সামনে রেখে লিয়াকত সিকদারের ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১টার দিকে বোয়ালমারী উপজেলা থেকে সামগ্রী বিতরণ শুরু হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান ইসরাফিল মোল্যা, বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাহাদুল আক্তার তপন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিয়াকত সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আম্পান ও করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের অসহায়ত্ব দূর করার লক্ষ্যে তাদের মাঝে সামান্য এ ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
