চট্টগ্রামের বাশঁখালী সাধনপুর লটমনি পাহাড়ে এক হাতির মৃত্যু হয়েছে। প্রায় ৩০ বছর বয়সী হাতিটি অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
শনিবার সকালে মারা যাওয়া হাতিটি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে পোস্টমর্টেম করার পর সাধনপুর লটমনি পাহাড়ে পুঁতে ফেলা হয়।
দু'মাসের ব্যবধানে পর পর তিনটি হাতির মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে।
দিকে হাতির মৃত্যু ও সংরক্ষণে বনবিভাগের অবহেলার কারণে একদিন চুনতি অভয়ারণ্য হাতি শূণ্য হয়ে পড়বে আংশকা করছেন পরিবেশবিদরা।
বাঁশখালী ইকোপার্ক ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা শেখ আনিসুজ্জামান বলেন, হাতিগুলো বয়সজনিত ও রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে পাহাড়ের বিভিন্ন ফসলী জমিতে বিষ প্রয়োগ করলে ও বিষ প্রয়োগ করা এসব ফসল খেয়েও অনেক সময় হাতি অসুস্থ হয়ে যায়।
জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া বলেন, মারা যাওয়া হাতির শরীরে কোনো আঘাত ছিল না তবে শারীরিকভাবে দুর্বল ছিল । বয়স ৩০/৩৫ এর বেশি হবে না। মহিলা প্রজাতির এ হাতির কোনো বিষক্রিয়ায় মারা গেছে কি না তা পোস্টমর্টেম রির্পোট আসার পর জানা যাবে।
