একাধিকবার ব্যবহারযোগ্য মাস্ক আনল অ্যাডিডাস

আপডেট : ২৫ মে ২০২০, ০৯:০৯ পিএম

করোনা সংক্রমণ ঠেকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধক ব্যবস্থা ফেসমাস্ক তৈরি করেছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

জার্মানির এই কোম্পানিটি জানিয়েছে, তাদের তৈরি মাস্ক একাধিকবার ব্যবহার করা যাবে। এর ভেতর দিয়ে শ্বাস প্রশ্বাসও নেয়া যাবে।

এখনকার প্রচলিত সাধারণ মাস্ক নিয়ে গবেষকদের প্রশ্ন অনেক আগে থেকে। এসব মাস্কে রোগ-জীবাণুর সংক্রমণ ঠেকানো যায় না বলেও দাবি অনেকের। যা আবার পাওয়া যায় তার ভেতর দিয়ে সহজে নিশ্বাস নেওয়াও কষ্টকর। তাই যারা চশমা ব্যবহার করেন, তাদের বেশ অসুবিধা হয়।

অ্যাডিডাস বিবৃতিতে বলেছে, ‘বিশ্বজুড়ে লকডাউন তুলে দেয়া হচ্ছে। মানুষ ঘর থেকে বের হচ্ছে। এই সময়ে আমরা সাহায্য করতে চাই।’

‘সংক্রামক ভাইরাস এবং জীবাণুর ছড়ানো প্রতিরোধের জন্য আমরা মাস্কটি তৈরি করেছি।’

এই মাস্ক আপাতত ইউরোপ, উত্তর আমেরিকা এবং চীনে পাওয়া যাবে। বিক্রয়মূল্যের একটি অংশ দান করা হচ্ছে সেভ দ্য চিলন্ড্রেনের গ্লোবাল করোনাভাইরাস রেসপন্স ফান্ডে।

প্রতিটি মাস্ক তৈরি হয়েছে অ্যাডিডাসের প্রাইমগ্রিন ম্যাটেরিয়াল দিয়ে। কোম্পানিটি যাকে ‘উচ্চ-কার্যকারিতার ফ্যাব্রিক’ বলে বর্ণনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত