মাগুরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২০, ০১:০৪ এএম

মাগুরা সদর উপজেলার চর পুখরিয়া গ্রামে সোমবার বিকালে রয়েল মোল্লা (৩৫) এবং সুমন মোল্লা (৪০) নামের দুই জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত রয়েল এমআরবি নামের একটি ইট ভাটার মালিক এবং সুমন সেখানকার কর্মচারী।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, বিকালে রয়েল ও সুমন ওই ইট ভাটার পাশের পুকুরে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক সেচ যন্ত্র চালু করতে যান। এসময় সেচ যন্ত্রের পাশে জমে থাকা পানিতে পা দিলে সেখানে আগে থেকে ছিড়ে পড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন তারা।

অচেতন অবস্থায় এলাকাবাসী তাদেরকে মাগুরা ২৫০ শয্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিঠুন সাহা তাদের মৃত ঘোষণা করেন।

মৃত ইট ভাটার মালিক রয়েল মাগুরা শহরের আদর্শপাড়ার রাজ্জাক মোল্লার ছেলে এবং সুমন সদর উপজেলার চরপুখরিয়া গ্রামের আমিন মোল্লার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত