ভারতে ২৭ বছরের মধ্যে পঙ্গপালের ভয়াবহ হানা

আপডেট : ২৭ মে ২০২০, ১০:১২ এএম

গত ২৭ বছরের মধ্যে পঙ্গপালের ভয়াবহ কবলে পড়েছে ভারত। পশ্চিম ও মধ্য ভারতে একরের পর একর ফসল ধ্বংস করে যাচ্ছে পঙ্গপাল।

কয়েক দশকের মধ্যে ভয়াবহ এই পঙ্গপালের হানা মোকাবিলায় কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

ভয়ঙ্কর এই কীটের গতিবিধি নজরে রাখতে এবং কীটনাশক ছিটাতে ড্রোন, ট্রাক্টর ও গাড়ি পাঠানো হয়েছে।

ভারত সরকারের পঙ্গপাল সতর্কীকরণ সংগঠনের উপ-পরিচালক কেএল গুরজার বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু এলাকায় প্রতি কিলোমিটারে আট থেকে ১০টি পঙ্গপালের ঝাঁক সক্রিয় রয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৫০ হাজার হেক্টর তথা ১ লাখ ২৫ হাজার একর জমির ফসল ধ্বংস করেছে এই পঙ্গপাল।

সরকারের পঙ্গপাল সতর্কীকরণ সংগঠন জানায়, ভারত ১৯৯৩ সালের পর এত পরিমাণে পঙ্গপাল আর দেখেনি।

রাজস্থান ও মধ্যপ্রদেশে মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি করেছে পঙ্গপাল। এতে করোনাভাইরাস লকডাউনের ধকল কাটিয়ে উঠার চেষ্টায় থাকা কৃষকরা বিপাকে পড়েছেন।

রাজস্থানে প্রবেশের আগে গত এপ্রিলে প্রতিবেশী দেশ পাকিস্তানের কৃষি এলাকায় ব্যাপক ফসলহানি ঘটনায় পঙ্গপাল।

ভারত সরকারের পঙ্গপাল সতর্কীকরণ সংগঠনের উপ-পরিচালক কেএল গুরজার বলেন, ভারতের আরও কয়েকটি রাজ্যে পঙ্গপালের দেখা মিলেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, চার কোটি পঙ্গপালের একটি ঝাঁক প্রায় ৩৫ হাজার মানুষের খাদ্য নষ্ট করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত