করোনায় বাবা হারালেন অ্যাস্টন ভিলার কোচ

আপডেট : ২৮ মে ২০২০, ১১:২৮ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার কোচ ডিন স্মিথের বাবা রন স্মিথ।

বুধবার এক বিবৃতিতে নিজেদের কঠিন সমর্থক রনের মৃত্যুর খবর নিশ্চিত করে অ্যাস্টন ভিলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। চার সপ্তাহ ধরে কভিড-১৯ এ ভুগছিলেন তিনি।

বিবৃতিতে বলা হয়, “অন্তত দুঃখের সঙ্গে রন স্মিথের মৃত্যুর খবর ঘোষণা করা জানাচ্ছে অ্যাস্টন ভিলা পরিবার। তিনি আমাদের বর্তমান কোচ ডিনের বাবা।”

“করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হওয়ার পর রন সম্প্রতি একটি কেয়ারহোমে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ছয় বছর আগে থেকে স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার পরিবারের সদস্যরা পাশে ছিল।”

বিবৃতিতে জানানো হয়, অ্যাস্টন ভিলার ঘরের মাঠে ম্যাচগুলোতে নিয়মিত দর্শক ছিলেন রন স্মিথ। ১৯৮২ সালে রটারডামে ক্লাবের ইউরোপিয়ান কাপ জয়েরও সাক্ষী ছিলেন তিনি।

করোনাভাইরাসে স্মিথের আগে স্বজন হারিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও। গত মাসে কভিড-১৯ এ তার ৮২ বছর বয়সী মায়ের মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত