আমার জন্য নামাজ পড়ছে মানুষ: ডা. জাফরুল্লাহ

আপডেট : ২৯ মে ২০২০, ১২:২৩ এএম

করোনায় আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের টাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে আইসোলেশনে আছেন। রবিবার প্রথম গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে তার করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার বিএসএমএমইউ এর পিসিআর পরীক্ষায়ও করোনা শনাক্ত হয় তার। 

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার প্লাজমা থেরাপি নিয়েছেন বেলেও গণস্বাস্থ্যের পক্ষ থেকে বলা হয়। তার সর্বশেষ শারীরিক অবস্থা স্থিতীশিল বলে জানায় গণস্বাস্থ্য। 

আইসোলেশনে থাকা নিয়ে বৃহস্পিতিবার তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, অনেকেই তাকে ফোন করছেন। তারা তার রোগমুক্তি কামনায় নামাজ পড়ছেন। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিদিন টেলিফোন করে আমার খোঁজ-খবর নিচ্ছে। অনেকের টেলিফোনের কথাবার্তা খুবই ইন্টারেস্টিং। যেমন একজন টেলিফোন করে বলেছে যে, সে নামাজ-টামাজ পড়ে না, আমার জন্য সে নামাজ পড়ছে। সে বলল, স্যার আমি অনেক দিন নামাজ পড়ি না। আপনার অসুখের কথা শুনে আমি আল্লাহর কাছে দোয়া চাইতে নামাজ পড়ছি। আমি এটা শুনে অবিভূত হয়েছি।'

তিনি আরো বলেন, আরেকটা টেলিফোনের কথা বলি। একজন ইউএনও টেলিফোন করে বলল যে, সে ও তার ওয়াইফ আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছে। তার কথা শুনে মনটা উজ্জীবিত হয়েছিল যে, মানুষের এত ভালোবাসা আমার প্রতি রয়েছে! আমি কৃতজ্ঞ।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত