খুলনা থেকে ট্রেন চলাচল শুরু ৩১ মে

আপডেট : ২৯ মে ২০২০, ০১:০৯ পিএম

স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে খুলনা থেকে ট্রেন চলাচল শুরু হবে আগামী ৩১ মে। খুলনা রেলওয়ে কর্তৃপক্ষ দুই ধাপে মোট তিনটি যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু করবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে চলতি বছরের ২৫ মার্চ থেকে সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টারের কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে  ট্রেন চলাচল শুরু হবে। তার জন্য ইতোমধ্যে কোন রুটে কয়টি ট্রেন চলবে তার তালিকাও  তৈরি করা হয়ে গেছে রেল বিভাগের। করা হয়েছে ‘ক’ ও ‘খ’ নামে দুইটি গ্রুপ।

এক সিটে যাত্রী ও এক সিট খালি এই নিয়মে আগামী দুই সপ্তাহের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুটি গ্রপে ভাগ করে ট্রেন পরিচালনা করা হবে।

খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম বলেন, প্রথম ধাপে ‘ক’ গ্রুপে ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস ৩১ মে থেকে পরিচালনা করা হবে। দ্বিতীয় ধাপে ‘খ’ গ্রুপে খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনগুলো ৩ জুন থেকে পরিচালনা করতে সুপারিশ করা হয়েছে।

ট্রেন চলাচলের জন্য ২৪ দফা নিদের্শনা মেনে চলার হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করবে। স্টেশনগুলোর প্লাটফর্মে নির্ধারিত দাগে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। প্রতিটি কোচে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত