করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। মোট মৃত্যুর সংখ্যা এগিয়ে যাচ্ছে আরও লাখের কোটা পূরণের দিকে। এরই মধ্যে মৃত্যু সংখ্যা পেরিয়েছে ৩ লাখ ৬০ হাজার।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে, কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের ঘর থেকে ৬০ হাজারে ঘরে পৌঁছায়। বেড়েছে আক্রান্তের সংখ্যাও, ৫৮ লাখ ছাড়িয়ে গেছে।
করোনায় মৃত্যু ও আক্রান্ত উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ১ হাজার ছাড়িয়ে; আর আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ২১ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানেই রয়েছে যুক্তরাজ্য, ৩৮ হাজার ছুঁই ছুঁই। দ্বিতীয়স্থানে আছে ইতালি ৩৩ হাজার ১০০ মৃত্যু নিয়ে।
ফ্রান্স আছে চতুর্থস্থানে ২৮ হাজার ৬০০ ছাড়ানো মৃত্যু নিয়ে। পঞ্চমস্থানে আছে স্পেন, ২৭ হাজার ১০০ মৃত্যু নিয়ে। করনোভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিল আছে ষষ্ঠস্থানে, ২৬ হাজার ৭০০ ছাড়িয়েছে।
