শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীদের ভিড়

আপডেট : ২৯ মে ২০২০, ০২:২৬ পিএম

ঈদ শেষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে শুক্রবার ঢাকাগামী ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় পড়েছে।

শুক্রবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে শত শত যাত্রী ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়ায় ছুটে আসছেন।

তাছাড়া দক্ষিণবঙ্গগামী শত শত যাত্রী পদ্মা পাড়ি দিতে ছুটে আসছে শিমুলিয়া ঘাটে। এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১২টার দিকে তিন শতাধিক ছোট আকারের যানবাহন শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে।

image

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাটে উভয় মুখে যাত্রীদের ভিড় রয়েছে। ভোর থেকেই ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীদের ছুটে চলার চিত্র দেখা গেছে। তবে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদেরই ভিড় বেশি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) মো. ফয়সাল হোসেন জানান, স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় শুক্রবার ভোর থেকে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ দেখা দেয়। ঈদ শেষে দক্ষিণবঙ্গ ও ঢাকাগামী উভয় মুখে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। ৪টি রো-রো ফেরিসহ সর্বমোট ১২টি ফেরি চলাচল করছে এ নৌরুটে। শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত