মুদির দোকানে ৩০ হাজার ইয়াবা, আটক ৩

আপডেট : ৩০ মে ২০২০, ০৯:৪২ এএম

চট্টগ্রামের পাথরঘাটা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার আশরাফ আলী রোডের একটি মুদির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খোরশেদ আলম (৩২) ও তার ছোট ভাই সাইফুল ইসলাম (২৪) এদের বাড়ি কক্সবাজারের জালিয়াপাড়ায়। বর্তমানে তারা আশরাফ আলী রোডের হাজী সামছুল হুদা লেইনে থাকেন। অপরজন আনোয়ারার খদবহেরা গ্রামের মো. ওসমান (৪৬)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফ আলীর রোডের সাইফুল স্টোর নামের একটি মুদির দোকানে অভিযান চালাতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এরপর তাদের স্বীকারোক্তি মতে, মুদির দোকানের একটি রেকের ভেতরে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন যাবত খোরশেদ ও তার ছোট ভাই সাইফুল এবং সহযোগী ওসমানসহ মুদির দোকানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। তাদের আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত