বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের একটি মাথা ও ২টি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার সকালে বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়।
এর আগে ভোরে অভিযানে গেলে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে মাথা ও চামড়া উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি বলেন, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যাই। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।
এ সময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়।
