বিশ্বে করোনা আক্রান্ত ৬০ লাখ ছাড়াল

আপডেট : ৩১ মে ২০২০, ০১:০২ পিএম

বিশ্বে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের।

বার্তা সংস্থা এএফপি’র হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৬০ লাখ ৮৬৭ জন। মারা গেছে ৩ লাখ ৬৬ লাখ ৮৪৮ জন।

এর মধ্যে ইউরোপ করোনাভাইরাসে পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি। ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ১৭০ জন এবং মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৬০ হাজার ৭৪০ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩ হাজার ৪৭২ জন।

কিন্তু বর্তমানে লাতিন আমেরিকায় ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে ৪৯ হাজার ২৩০ জন।

ব্রাজিলে নতুন করে প্রায় ২ হাজার মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি ২৮ হাজার ৮৩৪ মৃত্যু নিয়ে এই তালিকায় ফ্রান্সকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে। আক্রান্ত ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত