বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন শিশু, ২৫ জন পুরুষ ও ৯জন নারী রয়েছেন।
রবিবার রাতে বগুড়ার ডেপুটি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার ১২জন, শেরপুরে ৭জন, গাবতলিতে ৪জন, ধুনটে ৩জন, সারিয়াকান্দিতে ৩জন, নন্দীগ্রামে ৩জন এবং দুপচাচিয়া, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় একজন।
রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে বগুড়ার ১৭৭টির মধ্যে ৩৫জন পজিটিভ, জয়পুরহাটের ৪টির মধ্যে ২টি পজিটিভ ও সিরাজগঞ্জের ৭টি নেগেটিভ।
অপরদিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে রবিবার প্রথম দিন ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫ টির সব কয়টি নেগেটিভ।
বগুড়ায় এখন সর্বমোট আক্রান্ত ৩৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন।
