নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যায় শীর্ষে থাকা আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন ৪৮০ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছেন। তাতে মোট আক্রান্ত ১৭ লাখ ৮৯ হাজার ৩৬৪ জন।
দিনে দিনে বিপর্যস্ত হওয়া ব্রাজিলে এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জন।
রাশিয়ায় ৪ লাখ ৫৮ হাজার ৪৩ জন আক্রান্ত হলেও মারা গেছেন ৪ হাজার ৬৯৩ জন।
যুক্তরাজ্যে আবার আক্রান্ত কিছুটা কম হলেও মৃতের সংখ্যা বেশি। দেশটিতে ২ লাখ ৭৬ হাজার ১৫৬ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩৮ হাজার ৫৭১ জন।
আক্রান্তের সংখ্যায় সপ্তম স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৬০৯ জন আক্রান্ত হয়েছেন। নতুন এই রোগটিকে মারা গেছেন ৫ হাজার ৪০৮ জন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৬১ লাখ ৬৫ হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছেন। পৃথিবীজুড়ে মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৪৯৬ জন।
