গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর এবার তার স্ত্রী শিরিন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গণস্বাস্থ্যের উদ্ভাবিত র্যাপিড কিটে নমুনা পরীক্ষায় দুজনেরই করোনা পজিটিভ এসেছে জানিয়ে তিনি বলেন, আরটি-পিসিআরে টেস্ট করাতেও নমুনা দেওয়া হবে।
শিরিন পারভিন হকের অবস্থা অবনতিশীল। তার জ্বর ও কাশি আছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হবে বলে জানান ডা. জাফরুল্লাহ। তার ছেলে বাসায় আইসোলেশনে আছেন। ছেলের অবস্থা অতোটা খারাপ নয় বলে তিনি জানান।
এর আগে গত ২৫ মে র্যা পিড কিটে নিজের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল ডা. জাফরুল্লাহর। পরে বিএসএমএমইউতে আরটি-পিসিআর টেস্টেও একই ফলাফল আসে।
ইতোমধ্যে দুই দফা প্লাজমা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। আক্রান্ত হওয়ার পর প্রথম তিন দিন বাসায় আইসোলেশনে ছিলেন। পরে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন।
দেশবাসীর কাছে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন চান ৭৯ বয়সী এই মুক্তিযোদ্ধা।
