করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় খন্দকার শিমুল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিমুল খন্দকার নয়াপুর এলাকার মৃত খন্দকার শহিদুল্লাহ খন্দকারের ছেলে।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগে শিমুল খন্দকার জ্বর, সর্দি, কাশিসহ শ্বাসকষ্টে আক্রান্ত হলে স্বজনরা তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার নমুনা পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। পরে রবিবার রাতে তিনি চিকিৎসাধীন আবস্থায় মারা যান।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিমুল খন্দকারের লাশ করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
