দিনাজপুরের খানসামা উপজেলায় গোসল করতে গিয়ে বজ্রপাতে ফজলুল হক (৬০) নামে এক কৃষক মারা গেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টায় মাঠে কাজ শেষে বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করতে গেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তিনি মারা যান।
নিহত ফজলুল হক উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাজীপাড়ার মৃত কছিমদ্দিনের ছেলে।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, ফজলুল হক বাইরে কাজ শেষে বাড়িতে গোসল করতে গেলে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
