ইন্দোনেশিয়া থেকে এবার হজযাত্রা বাতিল

আপডেট : ০২ জুন ২০২০, ১০:৫৬ পিএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরের হজযাত্রা বাতিল করেছে বিশ্বের বৃহত্তম মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়া। দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি গতকাল মঙ্গলবার জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যান। কোটা পদ্ধতির কারণে গড়ে ২০ বছর অপেক্ষা করতে হওয়ায় অনেক ইন্দোনেশীয়ই জীবনে মাত্র একবার হজ করার সুযোগ পান। চলতি বছর হজ কোটায় ইন্দোনেশিয়া থেকে ২ লাখ ২১ হাজার মানুষের সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল। ইতিমধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছিলেন বলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত