ভালুকায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু

আপডেট : ০৪ জুন ২০২০, ০৫:১৭ এএম

ময়মনসিংহের ভালুকা বাজারে শুরু হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উপশাখার কার্যক্রম। গতকাল বুধবার রাশিয়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভালুকা উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

এ সময় প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’ প্রধান কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, সিএফও হারুনুর রশিদ,  এফআই অ্যান্ড এডিসি বিভাগের  প্রধান কাজী শাফায়েত কবির, সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগ প্রধান পারভেজ  হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি            

×
সর্বশেষ সর্বাধিক পঠিত