‘ম্যাঙ্গো স্পেশাল’ চালু হচ্ছে শুক্রবার

আপডেট : ০৪ জুন ২০২০, ০৮:৫৮ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম পৌঁছাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ পার্সেল ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো স্পেশাল ১, ২’।

আমবাহী ট্রেনটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করবে।

শুক্রবার শুরু হচ্ছে ম্যাঙ্গো স্পেশালের যাত্রা। রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে দুটি পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে কেজিপ্রতি ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ভাড়া এক টাকা ১৭ পয়সা।

ট্রেন দুটি সপ্তাহের প্রতিদিন চলাচল করবে। আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও এতে পরিবহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত