সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ০৪ জুন ২০২০, ০৩:৫৭ পিএম

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩জন। উপজেলার এশিয়ান হাইওয়ের মদনপুর-জয়দেবপুর সড়কের শিংলাবো এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার সাহজুদ্দিন কারীর ছেলে।

সোনারগাঁ উপজেলার তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, ফাঁড়ি থেকে পুলিশের একটি দল রাত্রীকালীন ডিউটি করার জন্য বুধবার রাতে বের হয়। নিজস্ব যানবাহন না থাকায় তারা সিএনজি অটোরিকশা নিয়ে দায়িত্ব পালন করছিলো। রাত ২টার পর একটি মালবাহী কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল আব্দুল হান্নান মারা যান।

এ সময় সিএনজির চালকসহ অপর দুই পুলিশ সদস্য আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত