নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৩৫০০

আপডেট : ০৭ জুন ২০২০, ০৪:৫৪ পিএম

নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা ৩৫০০। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০২ জন আক্রান্ত হয়েছে। জেলায় করোনাভাইরাসে গত ৫ দিনে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৫।

রোববার নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, শনিবার নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৯৮। মোট সুস্থ ৯১০জন। মোট মৃত্যু ৮৫। গত ২৪ ঘন্টায় জেলায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১০২ জন, এখন মোট আক্রান্ত ৩৫০০ জন। নতুন কোন সুস্থের তথ্যও নেই, মোট সুস্থ ৯১০ জন। গত ৫দিন যাবত ( ৩, ৪, ৫, ৬ ও ৭ জুন) কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃত্যু ৮৫জন। 

নতুন তথ্যানুসারে, এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ২৮৮, বন্দর উপজেলায় ১০৩, সিটি করপোরেশন এলাকায় ১২৯৫, রূপগঞ্জ উপজেলায় ৫৩৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৯০ ও সোনারগাঁও উপজেলায় ২৮৫ জন।

এলাকা ভিত্তিক সুস্থতার সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ১৯, সিটি করপোরেশন এলাকায় ৫১৩, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯৩ ও সোনারগাঁও উপজেলায় ২৮ জন। পুরো জেলায় ৯১০ জন।

এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে – আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮, সোনারগাঁও উপজেলায় ৮ জন। পুরো জেলায় ৮৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত