বর্ণবাদ বিরোধী তীব্র বিক্ষোভে আজও কাঁপছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুন ২০২০, ০৫:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভ শুরু হওয়ার ১২ তম দিনেও দেশটি জুড়ে শান্তিপূর্ণ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিনেপোলিসে গত ২৫ মে জর্জ ফ্লয়েডকে সিনেমাটিক কায়দায় হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যা করে যুক্তরাষ্ট্রের মিনেসোটার শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা। সেই সময়ে এই ঘটনায় দেয় আরও তিন পুলিশ কর্মকর্তা। 

বিবিসি জানায়, কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার ১২ তম দিনে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এদিন ১০ হাজার লোক শান্তিপূর্ণ বিক্ষোভ করে শহরটিতে। তবে হোয়াইট হাউস যাওয়ার রাস্তা আটকে রাখে নিরাপত্তা বাহিনী।

এদিন বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতেও। জর্জ ফ্লয়েডের জন্মস্থান নর্থ ক্যারোলিনাতে মানুষ তার তার প্রতি শ্রদ্ধাঞ্জলী জানায়।

বিক্ষোভ শুরু কয়েকদিন পর ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ, ভাংচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে গেছেন বর্ণবিরোধী মানুষেরা।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জড়িত অন্য তিনজনকেও অভিযুক্ত করা হয়েছে। এর আগে তাদের সবাইকে বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত