যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত ২০ লাখ ছাড়াল

আপডেট : ০৮ জুন ২০২০, ০৮:১৭ এএম

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ২০ লাখ ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন কভিড-১৯ পজিটিভ হয়েছেন।

মার্কিন সরকারের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তাতে ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে।

আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৮০০’র বেশি মানুষ মারা গেছেন। সব মিলিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩৭ হাজার ৩১২ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৯১ হাজার ৯৬২ জন।

তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৬৭৩, মৃত্যু ৫ হাজার ৮৫৯ জনের।

স্পেনে ২ লাখ ৮৮ হাজার ৬৩০ জনের আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

পাঁচ নম্বরে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৪২ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন, মৃত্যু ৭ হাজার ২০৭ জনের।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত