হাসনাতের স্ত্রী মহিলা আ.লীগ নেত্রী শাহান আরার মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২০, ১২:০২ পিএম

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহান আরা আবদুল্লাহ।

মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও এক কন্যা এবং নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সোমবার সকাল ৮টায় বরিশাল মুসলিম গোরস্থান আনজুমান-ই হেমায়েত উদ্দিন ঈদগাহ্ মাঠে জানাজা নামাজ শেষে মুসলিম গোরস্থানে তার দাফন কার্য শেষ করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়।

শাহান আরা বেগম পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাাহর মা।

মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতের প্রত্যক্ষদর্শী আহত সাহসী জননী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত