ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে জেলা সদর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সকালে বাঞ্ছারামপুর উপজেলার আফতাবনগর এলাকার তিতাস নদীতে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার নাম লুৎফুন্নাহার কনক (৪০)। তিনি উপজেলার সলিমাবাদ উত্তরপাড়ার আবদুল হাইয়ের মেয়ে।
এছাড়া সকালে রায়হানা বেগম (৪৫) নামে এক নারীকে গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
