নীলফামারীতে আরও ৪১ জনের করোনা শনাক্ত

আপডেট : ১০ জুন ২০২০, ১২:১৩ পিএম

নীলফামারী জেলায় এক দিনে রেকর্ড ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা পৌঁছেছে দুইশোর ঘরে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার রাত আটটায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ পরীক্ষারগার থেকে ১২ জনের করোনাভাইরাস সংক্রমণের শনাক্ত হওয়ার তথ্য আসে। তাদের নমুনা গত ৫ ও ৬ জুন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এম.আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে আরো ২৯ জন শনাক্ত হওয়ার তথ্য দেয় রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যা- রেফারেল সেন্টার।

ঢাকায় তাদের নমুনা পাঠানো হয়েছিল গত ৩ ও ৪ জুন। এই দুই ল্যাব থেকে যে ফলাফল এসেছে তাতে জেলা মোট ৪১ জন শনাক্ত হয়েছে। এক দিনে যা সর্বোচ্চ সংখ্যা।

নতুন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে জেলার জলঢাকা উপজেলায় ১৯ জন, ডিমলা উপজেলায় ৯ জন, সদর উপজেলায় ৮ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৩ জন এবং সৈয়দপুর উপজেলায় ২ জন রয়েছেন।

বুধবার সকালে নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, মঙ্গলবার রাতে জেলায় সর্বোচ্চ ৪১ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত জেলায় রের্কড সংখ্যা।

এর আগে একদিনের শনাক্তের সংখ্যা ছিল ১৯ জন।

তিনি বলেন, গত ৭ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত জেলায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এর মধ্যে জেলা সদরে ৬৮ জন, জলঢাকায় ৩৯জন, সৈয়দপুরে ২৯ জন, ডিমলায় ২৬ জন, ডোমারে ২৩ জন এবং কিশোরগঞ্জে ১৫ জন রয়েছেন।

শনাক্ত হওয়ারদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন কিশোরগঞ্জ একজন, সৈয়দপুরে একজন এবং জলঢাকায় এক নারীসহ দুইজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত