পৃথিবী দখলকারী করোনার এই তো শুরু: ফৌসি

আপডেট : ১০ জুন ২০২০, ০১:৩০ পিএম

চার মাসের ভেতর পৃথিবীকে ‘শেষ করে দেয়া’ নভেল করোনাভাইরাস কখন থামবে সেটি জানেন না যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি। এই রোগটিকে নিজের ‘সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’ মন্তব্য করে  তিনি বলেছেন, রোগটি কেবল শুরু হয়েছে।

বায়োটেকনোলজি ইনোভেশন অর্গানাইজেশনের কনফারেন্সে ফৌসি মঙ্গলবার বলেন, ‘চার মাসের মধ্যে এটি গোটা পৃথিবীকে শেষ করে দিয়েছে। এখনই শেষও হচ্ছে না।’

‘ইবোলা নিয়ে ভয় ছিল। কিন্তু ইবোলা কখনো এত সহজে বিশ্বব্যাপী ছড়ায়নি। করোনা পুরো পৃথিবীটাকে দখল করেছে।’

‘কখন এটা শেষ হবে?’ প্রশ্ন করে রেকর্ড করা ভিডিও বার্তায় ফৌসি নিজেই নিজের উত্তরে বলেন, ‘আমরা তো কেবল শুরুতে আছি।’

ফৌসির দেশে নতুন এই রোগটিতে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ১৩ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭৩ লাখ ১৬ হাজার ৯৪৪ জন। সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২ হাজার ৫০২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত