লকডাউনে পূর্ব রাজাবাজারের প্রথম দিন যেমন কাটল

আপডেট : ১০ জুন ২০২০, ১১:০৮ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকে লকডাউন চলছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন।

লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া নিষেধ ছিল। তবে বুধবার প্রথম দিন সকালে অনেক ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংকে কর্মরতদের দেখা গেছে বাসা থেকে বের হতে। তারা এমনকী ব্যারিকেড টপকে গন্তব্যে যাওয়ারও চেষ্টা করেছেন। 

পূর্ব রাজাবাজর থেকে বের হওয়ার জন্য গ্রিন রোডের আইবিএ হোস্টেল সংলগ্ন একমাত্র রাস্তা খোলা ছিল। সেখান থেকে পুলিশ সদস্যরা তাদের ফিরিয়ে দেন।  

তবে চিকিৎসক, সাংবাদিক, সেবিকা হিসেবে কর্মরতরা বের হতে পেরেছেন। তাদের পড়তে হয়েছে অনেক প্রশ্নের মুখে। এ ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস সংখ্যা বাড়ানো হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরের অধীন কর্মরা সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। শের-ই বাংলা নগর থানার সাব-ইনসপেক্টর সুজানুর ইসলাম বলেন, তারা লকডাউন কার্যকরে কড়া ভূমিকা পালন করছেন। 

তিনি বলেন, সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে। এ এলাকায় প্রবেশের আটটি সড়কের সাতটিই বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 

সব ধরনের যানবাহন চলাচল, দোকার বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত