পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ০১:১২ এএম

মারা গেছেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। 

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের স্ত্রী। 

তিনি বগুড়ার বিশিষ্ট ঠিকাদার মখলেসুর রহমানের মেয়ে। তাহেরা আক্তার পরিবারের সঙ্গে রাজধানীর বনানীতে বসবাস করতেন। তাকে বনানী গোরস্থানে দাফন করা হতে পারে বলে পপুলার গ্রুপ সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত