লাতিন আমেরিকায় করোনায় মৃত ৭০ হাজার ছাড়াল

আপডেট : ১১ জুন ২০২০, ১১:৩৪ এএম

করোনাভাইরাসের নতুন এপিসেন্টার লাতিন আমেরিকায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দক্ষিণ আমেরিকার অঞ্চলটিতে এর মধ্যে ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

আলজাজিরা জানায়, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রাজিল। এরপর সবচেয়ে বেশি সংক্রমণ মেক্সিকোতে। দেশটিতে বুধবার রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওই অঞ্চলের সর্ববৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই করছে। মৃতের তালিকায় তৃতীয় শীর্ষে দেশটি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৭৪ জন ব্যক্তি। 

এ ছাড়া আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ভাইরাসটি সংক্রমিত হয়েছে ৭ লাখ ৭২ হাজারের বেশি লোক।

দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল মেক্সিকোতে রেকর্ড ৪ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে সেখানে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ ২৯ হাজার।

ব্রাজিলের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পেরুতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের অধিক। নতুন ১৬৫ মৃত্যু নিয়ে পেরুতে মোট মারা গেছেন ৫ হাজার ৯০৩ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত