বরগুনায় নতুন করে ৪জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বরগুনায় ৯৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ জন।
বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহাম্মাদ সালামাত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ৪ জনের মধ্য একজনের বাসা বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের চরকলোনী এলাকায়। তার মা ও বাবাও বর্তমানে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন।
এছাড়াও বেতাগী উপজেলায় ১জন, পাথরঘাটা উপজেলায় ১ জন ও আমতলী উপজেলায় নতুন আক্রান্ত ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১০ জুন পর্যন্ত ২০১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্য ১৯৬২ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৯৮টি পজিটিভ। সুস্থ হয়েছেন ৫৮ জন। চিকিৎসাধীন ৩৮ জন। মারা গেছেন ২ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, এখন প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি নমুনা বরিশাল ল্যাবে পাঠানো হচ্ছে। রিপোর্টও খুব কম সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা আক্রান্ত হচ্ছে তাদের বসত ঘর লকডাউন করা হচ্ছে বলেও জানান তিনি।
