মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী দম্পতি আক্রান্ত

আপডেট : ১৩ জুন ২০২০, ০৪:২৬ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আরও জানান, করোনা উপসর্গ থাকায় বৃহ¯পতিবার তাদের পরীক্ষা করা হয়। শুক্রবার তাদের দেহে কভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়। তারা তিনজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ জানান, মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ গত ৮ মার্চ বাংলাদেশে ধরা পড়ার পর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হাজারের বেশি মানুষ।

মন্ত্রীদের মধ্যে এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে তার সংক্রমণ শনাক্ত হওয়ার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত