কলমাকান্দায় ট্রলার থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

আপডেট : ১৫ জুন ২০২০, ০৭:৩৬ এএম

নেত্রকোনার কলমাকান্দায় যাওয়ার পথে ট্রলার থেকে খালে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুবড়া কান্দাপাড়ার টুনিয়া খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইদ্রিস আলীর (৬০) বাড়ি উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সাউদপাড়া থেকে বাজার করতে ট্রলারে করে কলমাকান্দার উদ্দেশে রওনা দেন ইদ্রিস আলী। উপজেলার দুবড়া কান্দাপাড়ার টুনিয়া খালে আসা মাত্রই তিনি ট্রলার থেকে পড়ে যান। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, অভিযান শেষে তাকে না পাওয়ায় ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত