বাবা দিবসে পোশাকে ছাড় দিচ্ছে বিশ্বরঙ

আপডেট : ১৫ জুন ২০২০, ০৩:৫৯ পিএম

২১ জুন বিশ্ব বাবা দিবস। সাধারণত সকল উৎসবে থাকে বিশ্বরঙের বিশেষ বিশেষ আয়োজন, তেমনি এ দিনটিও ব্যতিক্রম নয়। সকল বাবাকে শ্রদ্ধা জানাতে রয়েছে বিশেষ ছাড়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্যাশন হাউসটির পক্ষ থেকে বলা হচ্ছে, অনলাইন ও যে কোন শোরুম থেকে শুধুমাত্র ছেলেদের পোশাক কিনলেই পাওয়া যাবে ১৫% মূল্য ছাড়।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবী, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল ও স্লাব কাপড়।

উজ্জল রঙের পাশাপাশি পোশাকে রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

ওয়েব সাইট ও ফেইসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই অর্ডার করা যায় বিশ্বরঙের পণ্য। এই করোনাকালে সর্বোচ্চ সতর্কতা হিসেবে প্রত্যেক সরবরাহকারী গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ব্যাবহার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত