রাজশাহী শহর, চারঘাট ও তানোর ইয়েলো, বাকি এলাকা গ্রিন জোনে

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:৪৯ পিএম

করোনা সংক্রান্ত জোন ভাগ করায় রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকাই গ্রিন জোনে পড়েছে। বিভাগের ৮ জেলার মধ্যে ৪ জেলার আংশিক রেডজোনে রাখা হয়েছে।

রাজশাহী জেলার চারঘাট ও তানোর এবং সিটি কর্পোরেশন এলাকা রাখা হয়েছে ইয়েলো জোনে। বাকি ৭ উপজেলা রয়েছে গ্রিন জোনে। বিষয়টি নিশ্চিত করছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য।

তিনি বলেন, রাজশাহী বিভাগের কয়েকটি এলাকা রেড জোন ঘোষণা করে সেখানে লকডাউনের প্রক্রিয়ার জন্য আমরা মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠিয়েছি।

তিনি আরও বলেন,  আমাদের এখন পর্যন্ত নাওগাঁ জেলার সদর, পাবনার সুজানগর উপজেলা, সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি উপজেলা ও পৌরসভা এলাকা, বগুড়ার সারিয়াকান্দি, দুপচাচিয়া, কাহরুল, সদর, জমতলি এসব এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় লকডাউনের  প্রস্তাবনা রাখা হয়েছে।

এদিকে রাজশাহী জেলার কোন এলাকা এখনো রেডজোনের আওতায় আসেনি। চারঘাট ও তানোর উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকা পড়েছে ইয়েলো জোনে। বাকি ৭ উপজেলা রয়েছে গ্রিন জোনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত