মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট মার্কেটের একটি গার্মেন্টসের দোকানদার ইলিয়াস শেখ (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সে উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নতি শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে করোনায় আক্রান্তের মৃত্যু ব্যাক্তির ছেলে নবীন শেখ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের তৃতীয় দিন থেকে জ্বর, ঠান্ডা, কাঁশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন ইলিয়াস। কিন্তু তার পরিবারের লোকজন তাকে ঘরে রেখে ঔষধ খাইয়ে সুস্থ করার চেষ্টা করে। দিন দিন তার অবস্থার অবনতি হতে থাকলে করোনা পরিক্ষার জন্য প্রথমে রাজৈর ও পরে ফরিদপুরে নমুনা দেয়। সোমবার (১৫ জুন) রিপোর্ট পজিটিভ আসে। পরে গুরুতর অবস্থায় ওই ব্যবসায়ীকে নিয়ে যায় ফরিদপুর হাসপাতাল কতৃপক্ষ। মঙ্গলবার সকাল ৬ টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
ওই ব্যবসায়ীর ছেলে নবীন শেখ জানায়, আমার বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসলে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবাকে বাড়িতে এনে দাফন করা হয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল জানান, আমরা শুনছি সাংবাদিকদের কাছে করোনা পজেটিভ হয়ে রাজৈরের একজন মারা গেছে তবে আমাদেরে কাছে কোন তথ্য এখনো আসেনি।
