মানদন্ড উন্নয়নকারী ৩ সংস্থার সঙ্গে এফআরসির চুক্তি

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:২৯ এএম

পেশাজীবী হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশার সরকারি নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) সম্প্রতি তিনটি আন্তর্জাতিক মানদন্ড উন্নয়ন ও প্রণয়নকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে।

আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস ও আইভিএস কাউন্সিল। মানদন্ড প্রণয়নকারী তিনটি সংস্থাই পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে মানদন্ড, ব্যাখ্যা এবং প্রয়োগ নোট সমূহের উন্নয়ন ও প্রণয়ন করে থাকে, যা কোম্পানিগুলোর জন্য মানদন্ডগুলো প্রয়োগে সহায়ক হিসেবে কাজ করে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত