চট্টগ্রামে আরও ১৭৯ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৭ জুন ২০২০, ১২:০২ পিএম

চট্টগ্রাম জেলায় আরও ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১২৩ জন এবং উপজেলার ৫৬ জন।

মঙ্গলবার চট্টগ্রামের পাঁচটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়।

বুধবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৮১টি। এদের মধ্যে করোনা পজিটিভ আসে ৪৯ জনের। এর মধ্যে নগরীর ৩৩ জন, উপজেলার ১৬ জন।

সিভাসু’র ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ২৮ জন এবং বিভিন্ন উপজেলার ১২ জন।

একইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের শরীরে করোনা অস্তিত্ব শনাক্ত হয়। যাদের মধ্যে উপজেলার তিনজন এবং ৫১ জন নগরীর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে উপজেলার ২০ জনের করোনা পজিটিভ আসে।

অপরদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে এদিন নমুনা পরীক্ষা হয় ১৪৩টি। এদের মধ্যে নগরীর ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ১৭টি নমুনা করে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এই নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা মোট পাঁচ হাজার ৫৮৫ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২৯ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৩১ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃত ব্যক্তির সংখ্যা ১২৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত