গণস্বাস্থ্যের করোনা কিট কার্যকর নয়: বিএসএমএমইউ

আপডেট : ১৭ জুন ২০২০, ০১:১০ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের কিট কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে কিটের কার্যকারিতার বিষয়ে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয় গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি। কমিটিতে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক শাহিনা তাবাসসুম।

এদিকে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল দেশ রূপান্তরকে বলেন, অফিসিয়ালি রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানানো হবে।

নানা বিতর্কের পর ওষুধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত