চট্টগ্রামে আরও ১৭৮ জনের শরীরে করোনাভাইরাস অস্তিত্ব শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত বুধবার চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি, ইম্পেরিয়াল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৭৯৬টি নমুনা পরীক্ষায় এ ফল আসে।
তিনি আরও জানান, এদের মধ্যে নগরীর ১০৩ জন এবং উপজেলার ৭৫ জন রয়েছে।
বুধবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭৯টি। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ৪৩ জনের। এদের মধ্যে নগরীর ৯ জন ও উপজেলার ৩৪ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিনে ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ জনের করোনা পজেটিভ আসে। যাদের মধ্যে নগরীর ৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৮ জন।
বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৫০টি। যাদের মধ্যে ৬৩ জনের পজিটিভ আসে। এর মধ্যে উপজেলার চারজন এবং ৫৯ জন নগরীর বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করা হয় বুধবার। এর মধ্যে পজিটিভ মিলেছে ২১ জনের। করোনা আক্রান্ত ২১ জনের মধ্যে নগরীর ৫ জন এবং বিভিন্ন উপজেলার ১৬ জন।
অপরদিকে, একইদিন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৯টি নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে নগরীর ২৩ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।
এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৩১টি নমুনা করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এই নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা মোট পাঁচ হাজার ৭৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চট্টগ্রাম জেলার মোট ৫২ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন, সে হিসেবে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১২৮ জন।
