আনোয়ারায় নতুন ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:০৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শনিবার করোনাভাইরাস শনাক্তের জন্য ১৫টি নমুনা সংগ্রহ করে বিআইটিআইডির ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে এসব নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে তিনজন কাফকো সার কারখানার কর্মকর্তা-কর্মচারী, বাকি দুইজনের একজন উপজেলার ডুমুরিয়া গ্রামের অন্যজন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের বাসিন্দা।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৭৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন ও মারা গেছেন একজন। বাকি আক্রান্ত ব্যক্তিরা হোম আইসোলেশনে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত