মির্জাপুরে নার্স ও শিক্ষকসহ আক্রান্ত ৬

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:৩২ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ও এক স্কুলশিক্ষকসহ নতুন করে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ছাড়াও মির্জাপুর বাজারের এক ব্যবসায়ী (৬০), ভাতগ্রাম ইউনিয়নের এক স্কুলশিক্ষক (৩০), আজগানা ইউনিয়নের এক ব্যক্তি (৭৫) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক (২৩) রয়েছেন।

গত ১০ জুন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ জনের নমুনা সংগ্রহ করে ১১ জুন পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। বৃহস্পতিবার ছয়জনের করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত